প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম
লাইলস এলেন, দেখলেন এবং শীর্ষে উঠলেন— টুইটার
বিশ্ব অ্যাথলেটিক তাদের টুইটারে টুইট করেছে, ‘এলেন, দেখলেন এবং জিতলেন’। নোয়াহ লাইলসকে নিয়ে মাতামাতির কারণ বেশ স্পষ্ট। ১০০ মিটারের দ্রুততম মানব জিতে নিয়েছেন ২০০ মিটারের স্প্রিন্টও। তাতেই আমেরিকান গড়েছেন বড় কীর্তি, বসেছেন উসাইন বোল্টের পাশে।
২০১৫ সালে বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্প্রিন্ট ইভেন্টে প্রথম ডাবলস জয় করেছেন। এবার সেই তালিকায় দ্বিতীয় অ্যাথলেট হিসেবে বসেছেন এই মার্কিন। হাঙ্গেরির বুদাপেস্টে ফেভারিট হয়েই ট্র্যাকে নেমেছিলেন নোয়াহ। শুক্রবার ২০০ মিটারে প্রত্যাশাও প্রাপ্তির বিন্দুতে মিলিয়েছেন।
১৯.৫২ সেকেন্ডে সবার আগে সমাপ্তিরেখা পেরিয়ে হ্যাটট্রিক করে ফেলেছেন ২০০ মিটার ইভেন্টে। তাতেই সর্বকালের দ্রুততম মানব বোল্টের দুটি কীর্তি ছুঁয়ে ফেললেন লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটারে সর্বশেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন বোল্ট। একইসঙ্গে বোল্টের পর ছেলে-মেয়ে মিলিয়েই প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্ট ‘ডাবল’ জিতলেন লাইলস।
লাইলসের আগে সর্বশেষ ২০১৫ সালে ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জিতেছেন সর্বকালের সেরা তারকা উসাইন বোল্ট। অবশ্য আমেরিকার হয়ে লাইলস তৃতীয় অ্যাথলেট। ডাবল জিতেছেন এমন তালিকায় আমেরিকান স্প্রিন্টার পঞ্চম।THE SPRINT DOUBLE @LylesNoah blazes to the 200m gold in 19.52 ????
— World Athletics (@WorldAthletics) August 25, 2023
That's his 3rd consecutive #WorldAthleticsChamps 200m gold, how about that ????
And he's the first man since @usainbolt to win both the 100m and 200m at the same World Champs, mind BLOWN ‼️ pic.twitter.com/CnvyVQe4IE