× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুটনকে হারিয়ে পচেত্তিনোর চেলসির প্রথম জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১১:৫৭ এএম

লুটনকে হারিয়ে পচেত্তিনোর চেলসির প্রথম জয়

আরেকটি মৌসুমেও কি ধুঁকতে হবে চেলসিকে? এমন একটি প্রশ্ন জমেছিল। গতকাল প্রিমিয়ার লিগে খেলতে আসা লুটন এফসির বিপক্ষে ম্যাচের ২০ মিনিটের মাঝে গোল করে সেই শঙ্কা দূর করেছিলেন রাহিম স্টার্লিং। এরপর দ্য হ্যাটারসদের জালে জড়িয়েছে আরও দুটি গোল। মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম জয়ের দেখাও পেয়েছে ব্লুজরা।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের নবাগত দল লুটন টাউনকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। পচেত্তিনো তো বটে চেলসিরও এটি প্রতিযোগিতামূলক ম্যাচে মৌসুমে প্রথম জয়। এরআগে, পিএসজির সাবেক বসের অধীনে দুটি ম্যাচের একটিতে হার ও একটি ড্র করেছিল চেলসি।

ব্লুজদের ডেরায় প্রথম জয় পেয়েছেন পচেত্তিনো— গোলডটকম

শুক্রবার রাতে ম্যাচে লুটনের বিপক্ষে কার্যত আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল চেলসি। যার ফল আসে ম্যাচের ১৭ মিনিটে। মালো গুস্তোর অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের শটে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। বিরতির পর আবারও লক্ষ্যভেদে সহায়তা করেন গুস্তো। এবারও গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার স্টার্লিং।

ম্যাচ ততক্ষণে লুটনের হাত থেকে ফসকে গেছে। ৭৫ মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন নিকোলাস জ্যাকসন। তাতেই ব্লুজদের ডেরা মাতে মৌসুমের প্রথম জয়ের আনন্দে। তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে টেবিলের আট নম্বরে পচেত্তিনোর দল। ছয় পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে টেবিলের শীর্ষে ব্রাইটন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা