× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ার কাছে হার, চাইনিজ তাইপের বিপক্ষে জয় মেয়েদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ০১:৩৫ এএম

ইন্দোনেশিয়ার কাছে হার, চাইনিজ তাইপের বিপক্ষে জয় মেয়েদের

দেখতে দেখতে চারটি বছর কেটে গেছে। কিন্তু আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েরা খেলার কোনো সুযোগ পাননি। অবশেষে দূর হয়েছে সব প্রতিবন্ধকতা। আন্তর্জাতিক হকিতে ফিরেছেন দেশের মেয়েরা। কিন্তু দুর্ভাগ্য।

আরও পড়ুন : মানকাড নিয়ে জমছে কথা

দীর্ঘ বিরতি শেষে নিজেদের প্রত্যাবর্তনটা জয়ে রাঙাতে পারেননি লাল-সবুজের কন্যারা। গতকাল ওমানের সালালায় ‘ফাইভ এ সাইড’ নারী বিশ্বকাপ বাছাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ ৪-৭ গোলে হার মেনেছে ইন্দোনেশিয়ার কাছে।

হার দিয়ে মিশন শুরু করলেও ভালো খবর আছে বাংলাদেশের জন্য। ম্যাচসেরা হয়েছেন দেশের নারী হকি খেলোয়াড় অর্পিতা পাল। বাংলাদেশের চারটি গোলের তিনটিই এনে দেন অর্পিতা।

তবে রাতের ম্যাচে দেশের কন্যারা জয় ছিনিয়ে নিয়েছে। চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা এই ম্যাচে করেন ৬টি গোল। ৪ গোল করে ম্যাচসেরা হয়েছেন রিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা