× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব অ্যাথলেটিকসের ট্র্যাকেই চেরনি-বুরজালোভার বাগদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২২:৩৩ পিএম

বিশ্ব অ্যাথলেটিকসের ট্র্যাকেই চেরনি-বুরজালোভার বাগদান

নিজের ইভেন্টের দৌড় শেষ। কিন্তু তারপরও ফিনিশিং লাইন থেকে সরে যাননি দমিনিক চেরনি। বোঝাই যাচ্ছিল কারোর জন্যই হয়তো অপেক্ষা করছিলেন স্লোভাকিয়ার এ দৌড়বিদ। একটু পর পুরো ব্যাপারটা পরিষ্কার হলো।

আরও পড়ুন : ইংল্যান্ডের অনুপ্রেরণা স্টোকস

বৃহস্পতিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৩৫ কিলোমিটার রেস ওয়াকে তখন দৌড়াচ্ছিলেন চেরনির প্রেমিকা হানা বুরজালোভা। মূলত তাকে চমকে দিতেই চেরনির অপেক্ষা।

বান্ধবী বুরজালোভা ফিনিশিং লাইন স্পর্শ করতেই হাঁটু গেড়ে বসে পড়েন চেরনি। হাতে রাখা আংটি ধরেন প্রিয়তমার দিকে এগিয়ে। সঙ্গে দিয়ে ফেলেন বিয়ের প্রস্তাব। তাতেই স্প্রিন্টের ট্র্যাকেই দুজনে লিখে ফেলেন ভালোবাসার নতুন এক কাহিনী!

বুরজালোভা যেমন অবাক হয়ে যান। ঠিক তেমনি খুশিও হন প্রচণ্ড। প্রেমিকের কাণ্ডে আনন্দে আত্মহারা প্রেমিকা বিয়ের প্রস্তাবে ‘হ্যা’ বলে দেন। রাজি হতেই বান্ধবীর অনামিকায় চেরনি পরিয়ে দেন আংটি। 

এরপরই চলে চুম্বন পর্ব। দাঁড়িয়ে এক রাউন্ডের চুম্বন পর্ব শেষে বুরজালোভাকে কোলে তুলে নেন চেরনি। সেই অবস্থায় চলতে থাকে তাদের আরও এক রাউন্ডের ভালোবাসার চুম্বন পর্ব।

দুজনের সেই খুশি ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝেও। উপস্থিত সবাই করতালি দিয়ে দুজনকে অভিনন্দন জানান। ট্র্যাকে থাকা অ্যাথলেটরাও শুভেচ্ছা জানাতে ভুলেননি। শেষে ধারাভাষ্যকারদের ঘোষণায় পূর্ণতা পায় দুজনের বাগদান পর্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা