× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটার গুরবাজের কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৭:২৮ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৭:২৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটার গুরবাজের কীর্তি

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটা ছিল ৬১ রানের, করেছিলেন ইমাম উল হক। সেদিন আফগানিস্তান অলআউট হয়েছিল ৫৯ রান তুলতেই। ‘ইমাম উল হক ২ রানে জয়ী’- এমন টিকাটিপ্পনীও কম হয়নি ম্যাচটা শেষে। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন আফগানরা। আর ১৫১ রানের ইনিংস খেলে তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। 

আরও পড়ুন - এশিয়া কাপের আগে সুখবর পাকিস্তান শিবিরে!

শুরুর ম্যাচের প্রসঙ্গটা এসেই পড়ছে বারবার। গত মঙ্গলবারের ম্যাচে আফগানরা অলআউট হয়েছিল মোটে ১৯.২ ওভার খেলেই। সেই আফগানরাই কি না গতকাল পাকিস্তানকে অপেক্ষায় রাখল ৪০তম ওভার পর্যন্ত। গুরবাজ তো বটেই, তাতে তার সঙ্গী ইব্রাহিম জাদরানের অবদানটাও কম নয়। ১০১ বলে ৮০ রানের ইনিংস খেলে সঙ্গী গুরবাজকে ভালোভাবেই সঙ্গ দিয়েছেন তিনি।

তবে মূল নায়ক ছিলেন গুরবাজই। ১৫১ বলে ১৪ চার আর ৩ ছয়ে সাজানো ১৫১ রানের ইনিংস শুধু আফগানদের বড় পুঁজির ভিতই গড়ে দেয়নি, তাকেও এনে দিয়েছে এক কীর্তির নাগাল। পাকিস্তানের বিপক্ষে এটাই কোনো উইকেটরক্ষক ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০০৫ সালে মহেন্দ্র সিং ধোনির ১৪৮ রানের ইনিংসটিই ছিল সবার আগে। 

তার এই কীর্তিতে ভর করেই গতকাল পাকিস্তানের বিপক্ষে ৩০০ রানের পুঁজি পান আফগানরা। কিন্তু লাভ হয়নি। রোমাঞ্চকর লড়াই শেষে ইমাম-উল-হক (৯১), বাবর আজম (৫৩) ও শাদাব খানের (৪৮) ব্যাটিং ঝলকে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা