× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপের আগে সুখবর পাকিস্তান শিবিরে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম

এশিয়া কাপের আগে সুখবর পাকিস্তান শিবিরে!

এশিয়া কাপের আগে পাকিস্তান নিজেদের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে। শ্রীলঙ্কার মাটিতে এই তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ জয় ইতোমধ্যেই নিশ্চিত করেছে। শেষ ম্যাচে জয় পেলে আফগানরা হবে হোয়াইটওয়াশ। আফগানদের বিপক্ষে সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সমান ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করলে পাকিস্তানের রেটিং দাঁড়াবে ১১৯-য়ে।

আফগানদের ধবল ধোলাই করতে পারুক কিংবা না পারুক, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে এশিয়া কাপ খেলতে নামবে পাকিস্তান। শীর্ষস্থানে রদ-বদল হলেও বাকি জায়গায় আসেনি কোনো পরিবর্তন। র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল।

বাংলাদেশের পরের দুই অবস্থানে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে ভারত। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান তিন নম্বরে। সবার শেষে অবস্থান করছে নেপাল। তাদের অবস্থান ১৫ নম্বরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা