× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল ইত্তিহাদের প্রস্তাবে লিভারপুল

‘বিক্রির জন্য নয় সালাহ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৫:২৬ পিএম

‘বিক্রির জন্য নয় সালাহ’

ইউরোপের মিডিয়ায় বেশকিছুদিন ধরে চাউর হয়ে আছে খবরটি— সৌদি প্রো লিগে যাচ্ছেন মোহাম্মেদ সালাহ। সৌদির ক্লাব আল ইত্তিহাদ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে বড় অঙ্কের প্রস্তাবও দিয়েছে। সালাহ আগ্রহ প্রকাশ করলেও মিশরীয় তারকাকে ছাড়তে রাজি নয় লিভারপুল। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ অলরেডদের বস জুর্গেন ক্লপ।

ইউরোপের গণমাধ্যমের খবর, সালাহর জন্য পাওয়া যেকোনো ধরনের প্রস্তাবই ফিরিয়ে দেবে লিভারপুল।

৩১ বর্ষী সালাহর জন্য বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে প্রস্তুত আল ইত্তিহাদ। বোনাস ছাড়া শুধু বেতন হিসেবেই সালাহকে সাত কোটি ৫৭ লাখ ইউরো দিতে চায় ক্লাবটি। সঙ্গে বিভিন্ন খাত থেকে আয় থাকবে, যা বেতনের চেয়েও বেশি। যদিও ২০২২ সালে অ্যানফিল্ডে তিন বছরের জন্য চুক্তি করেছেন সালাহ। তবে লিভারপুলকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি সৌদি আরবের ক্লাবটি।

প্রস্তাব পেলেও এই মুহূর্তে সালাহকে ছাড়ার কোনো ইচ্ছা নেই লিভারপুলের। যদিও তাকে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের দলবদলের মেয়াদ শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। সেক্ষেত্রে সালাহকে দলে পেতে আরও দুই সপ্তাহ সময় পাবে সৌদি ক্লাবটি।

ক্লপ অবশ্য ‘সালাহ বিক্রির জন্য নয়’ জানিয়ে বলেছেন, ‘যদি এমন প্রস্তাব থাকেও লিভারপুলের পক্ষ থেকে উত্তর থাকবে স্রেফ ‘না’। মো লিভারপুলের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সে আমাদের খেলোয়াড় এখানে আর কিছু বলার নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা