× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনজেমার গোলে প্রো লিগের শীর্ষে আল-ইত্তিহাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১১:৩১ এএম

বেনজেমার গোলে প্রো লিগের শীর্ষে আল-ইত্তিহাদ

কদিন ধরেই পক্ষে বিপক্ষে কথা হচ্ছিল বেনজেমাকে আল-ইত্তিহাদের অধিনায়কত্ব করা নিয়ে। সেই কথার অবসান হয়েছে আল-রিয়াদ এসসির বিপক্ষে গত রাতের ম্যাচে। যেখানে অ্যার্মব্যান্ড পরে মাঠে দেখা গেছে রিয়াল মাদ্রিদ তারকাকে। নেতৃত্বের প্রথম ম্যাচেই দলকে গোল করে পথ দেখিয়েছেন তিনি। এরপর তার দেখানো পথে হেঁটে রিয়াদ এসসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আল-ইত্তিহাদ।

এ ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল আল-ইত্তিহাদের। ম্যাচের ৫৯ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ১৭টি শট নিয়েছে আল-ইত্তিহাদ, যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি শট।

এদিন প্রতিপক্ষের জালে আল-ইত্তিহাদ প্রথম বল জড়ায় ম্যাচের ১৭ মিনিটে। বেনজেমা নিজেই করেছেন সেটি। এরপর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবদুররাজ্জাক হামদাল্লাহ। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে হামদাল্লাহ জোড়া গোল করে দলকে ৩-০তে এগিয়ে নেন।

বিরতির পর মাঠে ফিরে আক্রমণে কিছুটা পিছিয়ে পড়ে আল-ইত্তিহাদ। তবে ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল তারা। যদিও গোল পাচ্ছিল না। তবে ম্যাচের শেষবাঁশি বাজার আগে ব্যবধান ৪-০ করে নিতে ভুলে করেনি আল আম্রি। এ জয়ে তিন ম্যাচ শেষে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আল-ইত্তিহাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা