× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার আনন্দে বাংলাদেশেরও আনন্দ : জামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১২:০৩ পিএম

আর্জেন্টিনার আনন্দে বাংলাদেশেরও আনন্দ : জামাল

বাংলাদেশ ছেড়ে এখন আর্জেন্টিনার ক্লাব ফুটবলে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া। দেশটির তৃতীয় বিভাগের দল সোল ডি মায়োতে খেলবেন এই মিডফিল্ডার। ইতোমধ্যেই সেখানে হয়ে গেছে জামালের পরিচিতি পর্ব।

আরও পড়ুন : রুদ্ধশ্বাস লড়াইয়ে মেসির মিয়ামি আরেকটি ফাইনালে

গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেন। অনুশীলনের পর প্রথম সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা তুলে ধরেন জামাল।

সংবাদ সম্মেলনে জামালকে শুরুতেই প্রশ্ন করা হয় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নিয়ে। তিনি বলেন, ‘আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের অনেক বেশি ভালোবাসা আছে। সবকিছুর শুরু ১৯৮৬ সালে। বাংলাদেশে প্রথম ১৯৮৬ সালে রঙিন টিভি আসে। তখন বিশ্বকাপ হয়েছিল। সবার চোখে প্রথমেই পড়েছিল ম্যারাডোনাকে। সেখান থেকেই শুরু।’

প্রতিবার বিশ্বকাপ এলে বাংলাদেশে আর্জেন্টিনা নিয়ে যে পরিমাণ ভালোবাসা দেখা যায় সেটাও জানান। তিনি বলেন, ‘প্রতিবার যখন বিশ্বকাপ হয়, বাংলাদেশের ৮০ শতাংশ ভবন আর্জেন্টিনার পতাকার রঙে শোভিত হয়। এমনকি আমার ভবন, যেটা সাততলা, সেটাও আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকার রঙে রঙ করা হয়।’

আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বাংলাদেশে সব সময়ই কাজ করে অতিরিক্ত ভালোবাসা। সব সময়ই থাকে বিগ স্ক্রিনে খেলা দেখার আয়োজন, ‘আর্জেন্টিনা যখনই ম্যাচ খেলে, সেটা ফিফা কিংবা প্রীতি ম্যাচ হোক; বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়। যাতে সবাই খেলা দেখতে পারে। প্রত্যেক ম্যাচ ৩০-৪০ হাজার মানুষ একসঙ্গে দেখে।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোন দুটো ঘটনা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে সেটা জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘এবারের বিশ্বকাপে দুটি ঘটনা ছিল- প্রথম ম্যাচে যখন সৌদি আরবের কাছে হারে। আরেকটা ফাইনাল যখন জেতে। দুই ম্যাচের সময়ই মানুষ কেঁদেছিল। একবার আনন্দের, আরেকবার দুঃখের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা