× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাহালের চেয়ে ভালো স্পিনার নেই ভারতে : হরভজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১১:১৫ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১১:৪৮ এএম

চাহালের চেয়ে ভালো স্পিনার নেই ভারতে : হরভজন

এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই ভারতীয় দল নিয়ে কাটাছেঁড়া করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। যাদের মধ্যে অনেকেই অবাক হচ্ছেন দলে যুজবেন্দ্র চাহালকে না দেখে। দলে চাহালের না থাকায় অবাক দেশটির সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, মুহূর্তে চাহালের চেয়ে ভালো স্পিনার নেই ভারতে।

চাহালের মতোই ভারতের ১৭ সদস্যের এশিয়া কাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। তাদের জায়গায় সুযোগ হয়েছে কুলদীপ যাদব অক্ষর প্যাটেলের। এশিয়া কাপে না থাকায় আসন্ন ভারত বিশ্বকাপেও দুজনের থাকার সম্ভাবনা কম। যাকে ভালো চোখে দেখছেন না হরভজন। তার মতে, সাদা বলের ক্রিকেটে ভারতের সেরা স্পিনার চাহাল। কয়েকটি খারাপ ম্যাচ গেছে বলেই তিনি খারাপ বোলার হয়ে যাননি যে তাকে বাদ দিতে হবে।

হরভজন তার ইউটিউব চ্যানেলে চাহালের বাদ পড়া নিয়ে বলেন, ‘একটি বিষয়ের অভাব অনুভব করছি দলে। তা হলো যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি। তিনি এমন একজন লেগ-স্পিনার যিনি বল ফিরিয়ে দিতে পারেন। আপনি যদি সত্যিকারের স্পিনারের কথা বলেন, আমি মনে করি না ভারতে এর চেয়ে ভালো কোনো স্পিনার আছে। সাদা বলের ফরম্যাটে চাহাল সেরা। হ্যাঁ, তার শেষ কয়েকটি ম্যাচ ভালো ছিল না, আর এর মানে এই না যে তিনি খারাপ বোলার।

এশিয়া কাপে জায়গা না হলেও হরভজন আশা করছেন ঘরের মাঠে বিশ্বকাপ দলে জায়গা হবে চাহালের, ‘আমি মনে করি দলে তার উপস্থিতি প্রয়োজনীয় ছিল। আমি আশা করি তার জন্য দরজা বন্ধ হবে না। বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করা হবে। কারণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি ভারতে। চাহাল একজন প্রমাণিত ম্যাচ বিজয়ী। আমি বুঝতে পারি তার ফর্মটা ভালো না, তাই হয়তো আপনি তাকে বিশ্রাম দিয়েছেন। কিন্তু আমার মনে হয় সে যদি দলের সঙ্গে থাকত, তার আত্মবিশ্বাস অটুট থাকত। যেকোনো খেলোয়াড় বাদ পড়ার পর ফিরে আসে, পারফর্ম করার চাপ সব সময়ই থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা