× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুস্তিগির কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২২:০৫ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২২:১২ পিএম

কুস্তিগির কোহলি

সময়ের সেরা তো বটেই, সর্বকালের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ৭৬টি সেঞ্চুরির সঙ্গে অসংখ্য মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় এই ব্যাটার। আসন্ন বিশ্বকাপে কোহলিকে নিয়ে সমর্থকদের মতোই প্রত্যাশা ভুবনেশ্বর কুমারের।

আরও পড়ুন : ফাইনাল নিশ্চিতে ভোরে মাঠে নামছে মেসির মিয়ামি

তবে সেই প্রত্যাশা যেন চাপ না হয়ে দাঁড়ায়, তার জন্য বিকল্প ক্যারিয়ারও নির্বাচন করে দিয়েছেন ভুবনেশ্বর। জানিয়েছেন ক্রিকেট ছেড়ে আর কিসে সফল হতেন কোহলি।

ক্রিকেটার না হলে অন্য কোনো পেশায় এত সফল হতে পারতেন কোহলি- এমন প্রশ্নের উত্তরে ভুবনেশ্বর বলেন, ‘তিনি একজন কুস্তিগির হতেন যদি ক্রিকেটার না হতেন।’

মাঠে সব সময় আক্রমণাত্মক থাকেন কোহলি। ব্যাট হাতে তিনি বরাবরই প্রতিপক্ষের জন্য হুমকিস্বরূপ। তবে বল হাতেও যে তিনি ভয়ের কারণ; সেই গল্পও শুনিয়েছেন ভুবনেশ্বর, ‘বিরাট কোহলি মনে করেন তিনি দলের সেরা বোলার। তিনি যখন বোলিং করেন তখন আমরা সব সময় ভয় পাই। কারণ তার বোলিং অ্যাকশনের কারণে তিনি চোট পেতে পারেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা