× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএসআরএম ফুটবলে মার্কেটিং ভাইকিংস চ্যাম্পিয়ন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২২:০৭ পিএম

কেএসআরএম ফুটবলে মার্কেটিং ভাইকিংস চ্যাম্পিয়ন

শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট ২০২৩। গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার (২২ আগস্ট) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে এমসিডি ওয়ারিওরসকে ১-০ গোলে হারিয়েছে মার্কেটিং ভাইকিংস।

আরও পড়ুন : ফাইনাল নিশ্চিতে ভোরে মাঠে নামছে মেসির মিয়ামি

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দল মার্কেটিং ভাইকিংসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কেএসআরএমের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম। 

১৫ আগস্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে কেএসআরএম’র মহাব্যবস্থাপক নজরুল আলম বলেন, ‘এ ধরনের আয়োজন কেএসআরএমে কর্মরত সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন থাকা জরুরি। এতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ হবে। এমন কোনো টুর্নামেন্টের আয়োজন হলে কেএসআরএম সানন্দে অংশগ্রহণ করবে।’

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) সুজন কুমার দাশ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আইটি) হাসান মুরাদ, পিএস টু ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (ব্রান্ড), মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্রান্ড) মিজান উল হক, মিঠুন বড়ুয়া, আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ কর্মকর্তা (সেলস্ অডিট) বাবু কান্তি দাশ প্রমুখ। টুর্নামেন্টে ফাইনাল খেলা পরিচালনা করেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক  (এমআইএস) আবদুল্লাহ আল মামুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা