প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২১:০০ পিএম
যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর স্বপ্নের মতো সময় কাটছে মেসির। ইতোমধ্যেই ৭ ম্যাচে মাঠে নেমে ইন্টার মিয়ামিকে প্রথম লিগস কাপ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার দলকে আরেকটি শিরোপার মঞ্চে নিয়ে যেতে লড়বেন ইউ.এস ওপেন কাপে। শিরোপা মঞ্চে উঠার ম্যাচে মেসির দলের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর পাঁচ টায়।
এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত খেলেননি মেসি। তার আসার পূর্বেই মিয়ামিকে সেমিফাইনালে তোলে মিয়ামির ফুটবলাররা। এখন সেই দলে মিসে, বুসকেত ও জর্ডি আলবার মতো ফুটবলার থাকায় নিঃসন্দেহে শক্তি বেড়েছে মিয়ামির। সেই শক্তি কাজে লাগিয়েই ফাইনালে উঠতে চায় দলটি।
আরেকটি শিরোপার স্বপ্ন বুনছে মিয়ামি সমর্থকরাও। কদিন আগেই লিগস কাপ জয়ের স্বাদ নিয়েছে ক্লাবটি। যেখানে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন মেসি। একের পর এক জাদু দেখিয়ে দলকে তোলে ছিলেন ফাইনালে। টুর্নামেন্টে করেন ১০ গোল। সেই পারফরম্যান্স এই ম্যাচেও তার কাছে প্রত্যাশা করবে সমর্থকরা। মেসিও নিশ্চয় নিজেকে উজাড় করে দেবেন দলকে আরেকটি শিরোপা মঞ্চে নিয়ে যেতে।