× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রউফের জীবনে সৌভাগ্য বয়ে এনেছে স্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৮:৩১ পিএম

রউফের জীবনে সৌভাগ্য বয়ে এনেছে স্ত্রী

গত জুলাইয়ে বিয়ে করেন পাকিস্তান পেসার হারিস রউফ। এরপর গতকালই প্রথম আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামেন তিনি। মাঠে নেমেই চমকে দেন। ১৮ রান খরচায় শিকার করেন পাঁচ উইকেট, যা তার ক্যারিয়ার সেরা। তার আগ্রাসী বোলিংয়ে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় আফগানরা। ২০২ রানের লক্ষ্য ছুড়ে ১৪২ রানের বড় জয় পায় পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নেয় বাবর আজমের দল। এমন দাপুটে পারফরম্যান্সের পর রউফ তার স্ত্রী ভাগ্যের কথা জানিয়েছেন সবাইকে।

বিয়ের পর প্রথমবার বল হাতে নিয়েই প্রথম বলে উইকেট; বিষয়টি নিয়ে রউফ বলেন, ‘বিয়ের পর জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’ অবশ্য, রউফ স্ত্রীকে পারফরম্যান্সের কৃতিত্ব দিলেও ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন তার মাকে।

শ্রীলঙ্কায় আফগানদের ধসিয়ে দেওয়ার শুরুটা অবশ্য করে ছিলেন আফ্রিদি ও নাসিম। লক্ষ্যটা ছোট হওয়ায় যা করার বল হাতেই করতে হতো পাকিস্তানকে। সেই দায়িত্বটা বেশ দক্ষতার সঙ্গেই করে দেখিয়েছেন পাকিস্তান পেসাররা। আফগানদের কাউকেই থিতু হতে দেননি তারা। এমন দাপুটে বোলিং নিয়ে দলের তরুণ পেসার নাসিম শাহ বলেন, ‘প্রথম ওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে আফ্রিদি প্রথম দুই ওভারে দুই উইকেট নিয়েছেন, তাতে অন্য প্রান্ত থেকে কাজটা সহজ হয়ে যায়। আর হারিস যেভাবে বোলিং করেছে তা ছিল দুর্দান্ত। বোলিং বিভাগের প্রত্যেকেরই প্রশংসা প্রাপ্য।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা