× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের পেস তাণ্ডবের সামনে ২০ ওভারও টিকল না আফগানরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২২:৪৫ পিএম

পাকিস্তানের পেস তাণ্ডবের সামনে ২০ ওভারও টিকল না আফগানরা

শ্রীলঙ্কায় পাকিস্তানকে ২০১ রানে আটকানোর পর খুশি নিয়েই ইনিংস বিরতিতে গিয়েছিল হাসমতউল্লাহ শহিদীর দল। সেই খুশি অবশ্য মিলিয়ে যায় ব্যাট হাতে উইকেটে নামার পরপরই। ছোট লক্ষ্যে আফগানরা গুটিয়ে যায় মাত্র ৫৯ রানে। তাতে ১৪২ রানের বড় জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাবর আজমের দল লিড নেয় ১-০ তে। হারিস রউফ শিকার করেছেন পাঁচ উইকেট।

ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই উইকেট তুলে নেন আফ্রিদি। এরপর বোলিংয়ে এসে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে ফেরান নাসিম শাহ। পরিস্থিতি সামাল দিতে এসে তালগোল পাকিয়ে ফেলেন ইকরাম আলিখিল। অভিজ্ঞ নাবিকে নিয়ে লড়ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তবে আগ্রাসী পাকিস্তানি পেসারদের সামনে খুব বেশি সময় উইকেটে টিকতে পারেননি তিনিও। দলীয় ৩৫ রানে ব্যক্তিগত ১৮ রানে থামেন গুরবাজ।

আফগানরা হেরে যায় ওখানেই। এরপর লক্ষ্যটা হয়ে যায় ব্যবধান কমানো। সেটিও ঠিকঠাক পেরে ওঠেনি দলটি। রউফ, নাসিম ও আফ্রিদীর বোলিং তাণ্ডবে মাত্র ১৯.২ ওভারে ৫৯ রান করে গুটিয়ে যায় আফগানরা। তাতে ১৪২ রানের বড় হার নিশ্চিত হয় দলটির।

এর আগে, এদিন টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজম। তবে আফগানদের বিপক্ষে শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার ফখর জামানকে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে পাঠান ফজলহক ফারুকী। এরপর দ্বিতীয় ওভারে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক বাবর।

থিতু হওয়ার চেষ্টা চালিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে মুজিবের স্পিন ঘূর্ণির সামনে টিকতে পারেননি তিনি। ২১ রানে তাকেও ফিরতে হয়। এরপর দ্রুতই ফেরেন আঘা সালমান। শুরু পাওয়ার পরও ইনিংস লম্বা করতে পারেননি ইফতিখার আহমেদ। ৪১ বলে ৩০ রান করে মোহাম্মদ নাবির বলে সাজঘরে ফিরতে হয় তাকে।

পরিস্তিতি সামাল দিতে শাদাবকে নিয়ে দলকে শক্ত ভিত গড়ে দিতে লড়ছিলেন ইমাম। তার ব্যাটেই আশার আলো দেখছিল পাকিস্তান সমর্থকরা। তবে ফিফটির পর খুব একটা টানতে পারেননি তিনিও। উল্টো চাপ বাড়িয়ে ৯৪ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর টেলেন্ডারদের নিয়ে দলকে লড়াইয়ের রসদ এনে দেন শাদাব খান। পাকিস্তানের ইনিংস থামে ২০১ রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা