× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামিংসের পেনাল্টি গোলে সমতায় মোহনবাগান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২০:৩৮ পিএম

কামিংসের পেনাল্টি গোলে সমতায় মোহনবাগান

এএফসি কাপের দক্ষিণ এশিয়া জোনের প্লে অফের ম্যাচে মোহনবাগানের বিপক্ষে শুরুতেই এগিয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড। কর্নেলিয়াস স্টুওয়ার্ট লিড এনে দিয়েছিলেন ধানমন্ডির ক্লাবটিকে। ম্যাচের ১৭তম মিনিটে স্বাগতিক মোহনবাগানের জাল কাঁপিয়ে দিয়েছিলেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাইডার আক্রমণভাগের এ তারকা ফুটবলার।

আরও পড়ুন - স্টুওয়ার্টের গোলে এগিয়ে আবাহনী

কিন্তু আবাহনী তাদের লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই সমতায় ফেরে মোহনবাগান। ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফেলে দেয় আবাহনী। এ কারণে পেনাল্টি পেয়ে যায় ভারতীয় দলটি। সুযোগটি কাজে লাগিয়ে ৩৭তম মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান জেসন কামিংস। প্রথমার্ধ শেষে লড়াইয়ে এখন ১-১ গোলের সমতা বিরাজ করছে।

সল্ট লেক স্টেডিয়ামে আজ জিহতলেই এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট পাবে আবাহনী। সেই লক্ষ্যে মাঠে লড়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী দলটি।

এর আগে ১৬ আগস্ট প্রিলিমিনারি রাউন্ড টু’তে জয়ের হাসি হাসে আবাহনী। ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় কোচ মারিও লেমোসের শিষ্যরা। সিলেটে করা সেই উৎসবটা আজ কলকাতায়ও করতে চায় আবাহনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা