× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানদের স্পিন ভেলকির পর পাকিস্তানের পেস তাণ্ডব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২০:১৬ পিএম

আফগানদের স্পিন ভেলকির পর পাকিস্তানের পেস তাণ্ডব

শ্রীলঙ্কার হাম্বানটুটায় প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে আফগান স্পিনারদের বিপক্ষে ধুঁকতে হয়েছিল পাকিস্তান ব্যাটারদের। কোনো রকমে দুইশ পার করে থামে পাকিস্তানের ইনিংস। ছোট পুঁজিতে ম্যাচ জিততে লড়াই করতে হতো পাকিস্তানের বোলারদের। সেটিই করে চলেছে বাবর আজমের দল। আফ্রিদি-নাসিমের পেস তাণ্ডবে পুড়ছে আফগানদের টপ অর্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেট খরচায় ৮ রান। 

পাকিস্তানের ২০২ রানের ছোট লক্ষ্যে আফগানদের শুরুটা হয় বাজে। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই উইকেট তুলে নেন আফ্রিদি। এরপর বোলিংয়ে এসে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে ফেরান নাসিম শাহ। পরিস্থিতি সামাল দিতে ইকরাম আলিখিলকে নিয়ে লড়ে যাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ।

এর আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান ব্যাটারদের সুবিধা করতে দেয়নি আফগানিস্তানের স্পিনাররা। মুজিব, রশিদ ও নবির স্পিনে ৪৭.১ ওভারেই থামতে হয়েছে বাবর আজমের দলকে। ওপেনার ইমাম-উল-হকের ৬১ ও শেষ দিকে শাদাবের ৩৯ রানে ভর করে কোনো রকমে আফগানদের ২০২ রানের লক্ষ্য ছোড়ে পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা