× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনকোরা স্পেনের বিশ্বজয়

মেসিকে অনুকরণ হারমাসোর, মাদ্রিদে উল্লাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৩:৫৫ পিএম

মাদ্রিদের রাস্তায় ছাদখোলা বাসে ঘুরেছেন স্পেনের কন্যারা— সংগৃহীত ছবি

মাদ্রিদের রাস্তায় ছাদখোলা বাসে ঘুরেছেন স্পেনের কন্যারা— সংগৃহীত ছবি

স্বপ্নের সোনালী ট্রফি যেন এখন শুধুই জেনি হারমাসোর। চাইলে তার সঙ্গে ঘুরতে পারে, নাচতে পারে, এমনকি ঘুমাতেও পারে! যেন একে অপরের পরিপূরক। আনকোরা স্পেনের বিশ্বকাপ জয়ের পরের দিন চ্যাম্পিয়ন লা রোজাদের কাটল মাদ্রিদের রাস্তায়, ছাদখোলা বাসে। আর হারমাসোর রাত কাটল ট্রফির সঙ্গে। লিওনেল মেসির মত তিনিও শান্তির ঘুমে আচ্ছন্ন ছিলেন, সাথে ছিল বিশ্বকাপ ট্রফি!

মেসিকে অনুসরণ করলেন হারমাসো

মেসিকে অনুকরণ করা সেই ছবিই এখন ভাইরাল। হারমাসো নিজেই ছবি শেয়ার করেছেন টুইটারে। প্রেসিডেন্টের চুমুকাণ্ডে তোলপাড় হারমাসো এবার বুঝি অন্যদিকে ঘোরালেন আলোচনা। তবে মাদ্রিদের রাস্তায় হারমাসো-আইতানারা পেয়েছেন সম্মাননা। ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের ঘোরানো হয়েছে। মাদ্রিদের রাস্তায় হাজারো মানুষ তাদের সম্মান জানিয়েছেন।

মাদ্রিদের রাস্তায় ছিল উপচে পড়া ভিড়

অনেক চড়াই-উতরাই, ধাক্কা কিংবা অনিশ্চয়তা— নারী বিশ্বকাপে সবকিছুর মাঝ দিয়ে গিয়েছিল স্পেন। জাপানের সঙ্গে গ্রুপপর্বে হেরে সমালোচিত হওয়া জর্জ ভিদার দলটিই দাপট দেখায় ফাইনালে। ভাগ্য সহায় হলে ইংলিশ মেয়েদের জালে এক হালি গোলও ঢুকতে পারত আইতানারা। তবে শেষ পর্যন্ত অম্লমধুর বিশ্বকাপ যাত্রায় ট্রফি নিয়েই ফিরেছেন লা রোজারা। ইংল্যান্ডকে কান্নায় ভাসানো দিনে কারমনারা পেয়েছেন ১-০ গোলে দাপুটে জয়, বনেছেন ফুটবলের নতুন চ্যাম্পিয়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা