× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি’র ‘ব্লু’ সম্মাননা পেলেন রকিবুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১২:৫১ পিএম

ঢাবি’র ‘ব্লু’ সম্মাননা পেলেন রকিবুল

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননাসূচক ‘ব্লু’ উপহার দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্রীড়াঙ্গন ও শিক্ষাঙ্গনে বাড়তি মর্যাদার প্রতীকটি ১৯৭৩-৭৪ সালে পেয়েছিলেন সাবেক ক্রিকেটার ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। আজ প্রায় পঞ্চাশ বছর পর  ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে ‘ব্লু’ সনদ ও ব্লেজার গ্রহন করেছেন রকিবুল।

ফেসবুকে পোস্ট করে রকিবুল নিজেই জানিয়েছেন সম্মাননা পাওয়ার খবর। কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, ‘১৯৭৩-৭৪ সালে স্বাধীনতা উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মাননা ‘ব্লু’ (ক্রিকেট) নির্বাচিত ছিলাম। বিভিন্ন কারণে ওই সময় আনুষ্ঠানিকতা না হওয়ায় আমার ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্তির বছরে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আমাকে আনুষ্ঠানিকভাবে ‘ব্লু’ সার্টিফিকেট এবং ব্লেজার প্রদান করে সম্মানিত করেন। আমার ক্রীড়া জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের অন্যতম মাইলফলক আজকের এই প্রাপ্তি।’

ব্লু সার্টিফিকেট হাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে রকিবুল

১৯৭৯ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রকিবুল। মাত্র ১৬ বছর বয়সে ১৯৬৯ সালে পাকিস্তানের টেস্ট দলে দ্বাদশ খেলোয়াড় ছিলেন। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় কমনওয়েলথ একাদশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাটিং ওপেন করেন রকিবুল। সেদিন তার ব্যাটে ছিল একটি স্টিকার, বাংলাদেশের মানচিত্রের সঙ্গে দুটি শব্দ— ‘জয় বাংলা’। 

এরপর রকিবুল মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযোদ্ধা রকিবুল হাসান এর আগে একাধিক স্বীকৃতি পেয়েছেন। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পুরস্কার পেয়েছেন এ বছর। এবার পেলেন ক্রীড়াঙ্গন ও শিক্ষাঙ্গনে ঢাবির সর্বোচ্চ মর্যাদার প্রতীক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা