× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাথুরুসিংহের পথেই হাঁটলেন কাবরেরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১১:২৮ এএম

হাথুরুসিংহের পথেই হাঁটলেন কাবরেরা

দিনকয়েক আগে গত ১৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তবে সেদিন কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেদিন বেছে নিয়েছিলেন অভিনব এক কায়দা, দলের অনুশীলনে সেদিন ছিল না সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার। তার ঠিক ১০ দিন পর আজ একই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলও। আফগানিস্তান সিরিজের প্রস্তুতির দ্বিতীয় দিনে হবে রুদ্ধদ্বার অনুশীলন। 

গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টা। সেখানে বলা হয়েছে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে বসুন্ধরার মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে নামবে ফুটবল দল। তার প্রথম ১৫ মিনিট অনুশীলনের ছবি আর ফুটেজ সংগ্রহ করা যাবে। এর পরই অনুশীলন দেখার সুযোগ বন্ধ হয়ে যাবে সংবাদ মাধ্যমের। 

ক্রিকেটে এমন কিছু বিরলপ্রায় হলেও ফুটবলে অবশ্য হরহামেশাই পাওয়া যায় রুদ্ধদ্বার অনুশীলনের দেখা। শুরুর ১৫ মিনিটে গা গরমের পর সংবাদ মাধ্যম মাঠ ছাড়লে তবেই শুরু হয় অনুশীলন পর্ব। আজ বাংলাদেশ ফুটবল দলও তাই করতে যাচ্ছে। 

অনুশীলন শুরু হলেও অবশ্য পুরো শক্তির দলকে এখনো পাননি কোচ হাভিয়ের কাবরেরা। গতকাল অনুশীলন হয়েছে মাত্র ১২ জন ফুটবলারকে নিয়ে। ক্যাম্পে ডাক পাওয়া বসুন্ধরা কিংস আর আবাহনীর খেলোয়াড়রা ব্যস্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর এএফসি কাপে, দুই দলের ফুটবলাররা যোগ দেবেন যথাক্রমে ২৫ ও ২৭ আগস্ট। তবে তাই বলে অনুশীলনে কোচদের সিরিয়াসনেসে ঘাটতি ছিল না মোটেও। আজ এই রুদ্ধদ্বার অনুশীলনের ঘোষণায় তা পরিষ্কার আরও। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা