× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ভারতের দাবাড়ু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১১:২০ এএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১১:৫১ এএম

বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ভারতের দাবাড়ু

কদিন হলো বয়স ১৮ ছাড়িয়েছেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। বিশ্বের ২ নম্বর দাবাড়ুকে বিশ্বকাপে হারিয়ে এর মাঝেই গড়ে ফেলেছেন ভারতের হয়ে ইতিহাস। এবার আরও বড় অর্জনের সামনে ভারতের গ্র্যান্ড মাস্টার। আজারবাইজানের বাকুতে দাবা বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছেন প্রজ্ঞানন্দ; যা ভারতীয় হিসেবে দ্বিতীয়।

রবিবার সেমিফাইনাল ম্যাচে প্রথম খেলায় প্রজ্ঞানন্দ মার্কিন টেনিস তারকা ফ্যাবিয়ানো কারুয়ানার বিপক্ষে ড্র করেন। দ্বিতীয় খেলায়ও ড্র হয়। তাই ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে তরুণের কাছে হেরে বসেন ফাবিয়ানো। কারুয়ানাকে ৩.৫-২.৫—এ পরাজিত করেন প্রজ্ঞানন্দ।

শিরোপার মঞ্চে প্রজ্ঞানন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে। ফাইনাল ম্যাচ জিতে তরুণ দাবা প্রতিভা প্রজ্ঞানন্দ নতুন ইতিহাস গড়বেন কি না, তা-ই দেখার। আজ বিকাল ৫টায় কার্লসেনের মুখোমুখি হবেন প্রজ্ঞানন্দ।

প্রজ্ঞানন্দ এখন ভারতের হিরো

প্রজ্ঞানন্দের আগে ২০০০ ও ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ভারতের হয়ে কৃতিত্ব অর্জন করেছিলেন। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথনের পর সেমিফাইনালে প্রবেশকারী প্রথম দাবা খেলোয়াড় হয়েছেন ১৮ বর্ষী প্রজ্ঞানন্দ। তামিলনাড়ুর প্রজ্ঞানন্দ এখন ফাইনালে।

শিরোপার মঞ্চ নিশ্চিতের পর প্রজ্ঞানন্দের কণ্ঠে ঝরেছে আনন্দ। তবে ফাইনালে কার্লসেনের মোকাবিলা করতে হবে বলে খানিকটা চিন্তিত তরুণ দাবাড়ু, ‘ভাবিনি কখনও ফাইনালে উঠব। এ টুর্নামেন্টে ম্যাগনাসের বিপক্ষে খেলব সেটাও আশা করিনি। শুধু নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব, তারপর দেখা যাক কী হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা