× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনীর ভারতযাত্রা আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১০:৩৩ এএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:০৫ এএম

আবাহনীর ভারতযাত্রা আজ

এএফসি কাপের প্লেঅফ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে আবাহনী আর মোহনবাগান। সে লড়াইয়ের ৩৬ ঘণ্টা আগে আজ ভারত যাচ্ছে আবাহনী। 

ক্লাবের চেষ্টা ছিল আরও আগেই কলকাতা চলে যাওয়ার। কিন্তু দেশ ছাড়তে হলে তো ভিসা চাই। ভারতের ভিসা পেতেই আবাহনীকে অপেক্ষা করতে হয়েছে গতকাল বিকাল পর্যন্ত। 

খানিকটা দেরিতে হলেও ভিসা পেয়ে যাওয়াটা স্বস্তির, জানালেন কোচ মারিও লেমোস। কলকাতা পৌঁছে আজ বিকালেই দল নেমে পড়বে অনুশীলনে। কোচের কথা, ‘অবশেষে ভিসা পেয়েছি, বিষয়টা স্বস্তির। আমরা এখানে নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছি ম্যাচের জন্য। কাল সেখানে পৌঁছে বিকালে অনুশীলনে নেমে পড়ব। সূচিটা একটু ঠাসবুনটের, তবে আমরা প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা