× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরভের চোখে সেমিতে যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২৩:৩৭ পিএম

সৌরভের চোখে সেমিতে যারা

মাস দেড়েক বাকি ওয়ানডে বিশ্বকাপের। ভারতে প্রস্তুত ১০টি মাঠ। প্রায় ৪৬ দিন ধরে চলা লড়াইয়ে চ্যাম্পিয়ন কারা হতে পারে কিংবা বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন কোন খেলোয়াড়— এমন সব বিষয় নিয়ে চলছে ভবিষ্যদ্বাণী। সৌরভ গাঙ্গুলি বাদ যাবেন কেন?

ভারতের সাবেক অধিনায়ক ভবিষ্যদ্বাণী করেছেন আসরের সেমিফাইনালিস্ট নিয়ে। সেখানে বাড়তি হিসেবে রেখেছেন আরও একটি নাম, অর্থাৎ সেমিতে চারটির বদলে পাঁচটি দেশের নাম বলেছেন সৌরভ।

বিসিসিআইয়ের সাবেক প্রধানের তালিকায় আছে দুটি এশিয়ার দেশ, বাকি দুটিতে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম, ‘শেষ চারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান যেতে পারে। নিউজিল্যান্ডকে বাদ দিলেও হবে না। নিউজিল্যান্ড সব সময়ই দারুণ খেলেছে। দক্ষিণ আফ্রিকাও দারুণ দল। আমায় যদি সেরা পাঁচ দল বাছতে বলা হয়, তাহলে আমি বলব— অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড।’

শুক্রবার বিশ্বকাপ ইস্যুতে ভারতের একাদশে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন শুনেছিলেন সৌরভ। তবে সাবেক তারকা ব্যাটার রোহিত-কোহলিদের ওপর বিশ্বাস রাখছেন। একই সঙ্গে চার নম্বরের জন্য তিলক ভার্মাকে বেছে নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা