× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশজন নিয়েই জিতল লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২২:৫৭ পিএম

দশজন নিয়েই জিতল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মিশনটা জয়ে শুরু করতে পারেনি লিভারপুল। প্রথম ম্যাচে তাদের রুখে দিয়েছিল জায়ান্ট চেলসি। মাঠে নেমেই ১-১ গোলে হোঁচট খায় দ্য রেড শিবির।

আরও পড়ুন : আতহার নেই, আছেন শামীম

দ্বিতীয় ম্যাচেও দেখা দিয়েছিল বিপদের ঘনঘটা। লড়াইয়ের তিন মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে ছিল লিভারপুল। তারওপর ৫৮তম মিনিটে ম্যাক অ্যালিস্টার লাল কার্ড দেখলে দল হয়ে পড়েছিল দশজনের। সে আবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে।

শেষে সকল বাধা উতরে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয় ছিনিয়ে নেয় কোচ জুর্গেন ক্লপের শিষ্যরা। যদিও ম্যাচে পেনাল্টি মিস করেন মিশরীয় ফুটবল রাজপুত্র মোহামেদ সালাহ।

লিভারপুলের হয়ে গোল করেন দিয়াজ, সালাহ ও ডিওগো জোটা। আর অতিথি বোর্নমাউথকে শুরুতেই এগিয়ে দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন সেমেনো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা