× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবরেরার দলে নতুনমুখ দীপক রায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২০:৩৩ পিএম

 কাবরেরার দলে নতুনমুখ দীপক রায়

ফিফার আগামী উইন্ডোতে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। শুরুতে আফগানদের বিপক্ষে ম্যাচ দুটো বাংলাদেশ খেলতে চেয়েছিল সিলেট জেলা স্টেডিয়াম। তবে ভেন্যুর ব্যাপারে দল থেকে আপত্তি উঠে। এ কারণে সে ভাবনা থেকে সরে এসেছে বাফুফে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তাই লাল সবুজের প্রতিনিধিরা খেলবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেকও হতে যাচ্ছে ভেন্যুটির।  

আরও পড়ুন - বাস্কেটবলে প্রথম আন্তর্জাতিক সৌদি রেফারি হলেন যে নারী

আজ এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তার ভাষ্য, ‘আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচ দুটি আয়োজিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে।’

নাবিল বলেন, ‘ফুটবল দলের ক্যাম্প হবে ঢাকা রিজেন্সি হোটেলে। অনুশীলন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আফগানিস্তান দল আসবে আগামী ২৬ আগস্ট। তারাও একই হোটেলে অবস্থান করবে এবং একই ভেন্যুতে অনুশীলন করবে।’ 

আফগানিস্তানের বিপক্ষে সে সিরিজকে সামনে রেখে স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। সাফের দলটাকেই ধরে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সদ্য আর্জেন্টিনায় পাড়ি জমানো জামাল ভূঁইয়া আছেন তাতে। দলে নতুন মুখ দীপক রায়। 

৩২ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : 

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল ইসলাম, মিতুল মারমা ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দীন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ঈসা ফয়সাল ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারওয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইবরাহিম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা