× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট কাটিয়ে ব্রাজিল দলে নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১১:১৫ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১১:৪৯ এএম

চোট কাটিয়ে ব্রাজিল দলে নেইমার

সেপ্টেম্বরের ৮ তারিখে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর চার দিন পর সেলেসাওদের প্রতিপক্ষ পেরু। দুটি ম্যাচ সামনে রেখে বাছাই পর্বের প্রথম দুই রাউন্ডের দল ঘোষণা করেছে ব্রাজিল। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের দলে আছেন আল হিলালে যোগ দেওয়া নেইমার। বিশ্বকাপে চোট পেয়ে তিনি দীর্ঘদিন দলের বাইরে আছেন।

২৩ সদস্যের দলে নেইমার ছাড়াও আছেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দেওয়া ইবানেজ। দলে ফিরেছেন আন্তোনি। তবে চোটে ভোগা গ্যাব্রিয়েল জেসাস নেই দিনিজের দলে।

চোট-পরবর্তী পুনর্বাসনে থাকায় গত জুনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলে ছিলেন না নেইমার। রাফিনিয়া, জেসাস আর আন্তোনিও দলে ছিলেন না। এদিকে তিতের পদত্যাগের পর নতুন কোচ পায়নি ব্রাজিল।

ইউরোপের মিডিয়ার খবর, ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। ততদিন নেইমারদের দায়িত্ব সামলাবেন দিনিজ।

ব্রাজিল স্কোয়াড
গোলকিপার : আলিসন বেকার, এডারসন, বেন্তো
ডিফেন্ডার : দানিলো, ভ্যানডারসন, রেনান লদি, হেনরিখ, গ্যাব্রিয়েল মাগালহিস, মারকিনিওস, ইবানেজ, নিনো।
মিডফিল্ডার : ব্রুনো গিমারেজ, আন্দ্রে, জোয়েলিংতন, কাসেমিরো, রাফায়েল ভেইগা।
ফরোয়ার্ড : নেইমার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোনি, ম্যাথুস কুনহা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা