প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২০:৫০ পিএম
২০০৮ সালের ১৮ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিরাট কোহলি। এরপর জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে বিরাট নিজেকে নিয়ে গেছে শীর্ষদের কাতারে। একের পর এক মাইলফলক স্পর্শ করে বিরাট ছুটে চলেছেন সামনের দিকে। সেই ছুটে চলার ১৫ বছর পূর্তি ছিল। দিনটিতে বিরাটকে শুভ কামনা জানিয়েছে তার ভক্তরা। অনবদ্য এক ক্রিকেট ক্যারিয়ারের জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়ে তার কাছে নতুন মাইলফলক প্রত্যাশা করেছে বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ৭৬। তার সামনে এখন কেবল স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। যার সেঞ্চুরি সংখ্যা ১০০টি। বিরাট সেই রেকর্ড ছুতে পারবেন কিনা তা হয়তো বলে দেবে সময়। তবে ২২ গজে যেই দ্যুতি তিনি এখনও ছড়িয়ে যাচ্ছেন তা যে কাউকেই মুগ্ধ করে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৫০১টি ম্যাচে ২৫ হাজার ৫৮২ রান করেছেন কোহলি। যেখানে ৭৬টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৩১টি হাফসেঞ্চুরি। টেস্ট খেলেছেন ১১১টি, ওয়ানডে ২৭৫টি এবং ১১৫টি টি-টোয়েন্টি। কোহলিকে তাই সম্মান জানাতে ভুলেনি জয় শাহ।
কোহলিকে শুভেচ্ছা জানিয়ে শাহ লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি ১৫ বছরের অটল অঙ্গীকারের জন্য অবিশ্বাস্য বিরাট-কে অভিনন্দন! আপনার আবেগ, অধ্যবসায় এবং অসাধারণ সাফল্য লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। আপনার অব্যাহত সাফল্য এবং সামনে আরও অনেক মাইলফলক কামনা করছি।