× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের পর বোনোও আল হিলালে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৯:২৬ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৯:৩০ পিএম

নেইমারের পর বোনোও আল হিলালে

কদিন আগেও খবর ছিল, থিবো কোর্তোয়ার জায়গায় রিয়াল মাদ্রিদের গোলবারের নিচে দাঁড়াবেন মরক্কোর ইয়াসিন বোনো। শেষ পর্যন্ত হয়নি সেটিও। কাতার বিশ্বকাপে দল মরক্কোকে প্রথমবারের মতো সেমিফাইনালে নিয়ে গেলেও সেভিয়াতেই থেকে যেতে হচ্ছিল তাকে।

আরও পড়ুন - অধিনায়ক রোহিতে ভরসা নেই শোয়েবের

তবে অবশেষে কপাল খুলে গেল তার। সৌদি প্রো লিগে নেইমারের নতুন দল আল হিলালে যোগ দিয়েছেন তিনি। দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে সৌদি ক্লাবটিও নিশ্চিত করেছেন খবরটি।

সেভিয়াতে অবশ্য সময়টা খারাপ কাটছিল না বোনোর। গত বছরই ক্লাবটির হয়ে জিতেছেন ইউরোপা লিগ শিরোপা। এরপরও বোনো আশা করেছিলেন বিশ্বকাপ মাতানোর পর বড় ক্লাবগুলোর আগ্রহে পরিণত হবেন তিনি। সেটি না হওয়ায় কিছুটা হতাশও ছিলেন এই গোলরক্ষক।

তবে সেই হতাশা এবার দূর হলো তার। খবর অনুযায়ী, বার্ষিক ২১ মিলিয়ন ইউরোতে তিন বছরের জন্য আল হিলালে নাম লেখালেন তিনি। ইতোমধ্যে আল হিলালের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করে ফেলেছেন বোনো। পৌঁছে গেছেন সৌদিতেও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা