× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতকে নিয়ে বাজি ধরছেন ডি ভিলিয়ার্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৫:৫৩ পিএম

ভারতকে নিয়ে বাজি ধরছেন ডি ভিলিয়ার্স

বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় দেড় মাস আগেই চার সেমি ফাইনালিস্ট বেছে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। শুধু তাই নয়, কোন দলের হাতে উঠবে শিরোপা সেটিও জানালেন। স্বাগতিক ভারত ও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরছেন প্রোটিয়াদের সাবেক তারকা।

ভিলিয়ার্স বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমি ফাইনালিস্ট, সেখানে অবশ্য এশিয়ার একটি দেশ রাখলেও বাকি তিনটি উপমহাদেশের বাইরের দেশ। এছাড়া ফাইনালের দুই দলের নামও জানিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি। নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভিলিয়ার্স জানিয়েছেন, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বড় তিনটি দলকে রাখতেই হচ্ছে। তারপরও আমি চাই দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানেরও ভালো সুযোগ আছে বলে মনে করেন ভিলিয়ার্স।

আরও পড়ুন:  ‘মৌমাছি’র শব্দে অতিষ্ঠ টেনিস তারকার কাণ্ড

দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট বলেন, ‘আমি উপমহাদেশের বাইরের তিনটি দল বেছে নিয়েছি। যা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি এই সিদ্ধান্তেই অটল থাকছি কারণ আমার মনে হয় উইকেট ভালো হবে। আমার মনে হয় না টুর্নামেন্টের সময়কালে উইকেট খারাপ দেখা যাবে।’

ভিলিয়ার্সের মতে, শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ডি ভিলিয়ার্সের চাওয়া নিজের দেশ ফাইনালে থাকুক। তিনি বলেন, আমাদের টিমটা কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো দল নিঃসন্দেহে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা