× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মৌমাছি’র শব্দে অতিষ্ঠ টেনিস তারকার কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৪:৫৭ পিএম

‘মৌমাছি’র শব্দে অতিষ্ঠ টেনিস তারকার কাণ্ড

সিনসিনাটি মাস্টার্সের ১৬তম রাউন্ডের খেলা চলছিল সেদিন। গ্যালারিতে বসে থাকা একজন নারী মৌমাছির শব্দের অনুকরণ করে চলছিলেন। সার্ভ করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছিলেন স্টেফানোস সিসিপাস। এতেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন গ্রিসের টেনিস তারকা, সেই দর্শককে মাঠ থেকে বের করেও দিতে বললেন।

বৃহস্পতিবার ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের বেন শেলটনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছিল সিসিপাসকে। মাথাও ঠিক রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত শেলটনকে স্ট্রেট সেটে হারান গ্রিসের তারকা। খেলার ফল সিসিপাসের পক্ষে ৭(৭)-৬(৩), ৭(৭)-৬(২)। ম্যাচের দ্বিতীয় সেটে সিসিপাসের কোর্টের পেছনের দিকে একজন নারী দর্শক ক্রমাগত মৌমাছির শব্দ অনুকরণ করতে থাকেন। তাতে খেলায় মনোযোগ করতে সমস্যা হচ্ছিল বলে রীতিমতো বিরক্ত প্রকাশ করেন সিসিপাস।

একসময় চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ জানান, ‘আমার পেছনের দিকে বসা কোনো এক দর্শক ক্রমাগত মৌমাছির মতো আওয়াজ করছেন।’ এটুকু করেই ক্ষান্ত হননি সিসিপাস। তিনি নিজেই সেই দর্শককে খুঁজে বের করেন। এরপর চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে মৌমাছির মতো আওয়াজ করা সেই নারীকে বের করে দিতে বলেন।

সিসিপাস পরে ক্ষোভ ঝেড়েছেন, ‘আমি বুঝতে পেরেছি, শেলটনের সমর্থক। ওই যে, ওখানে যে নারী বসে রয়েছেন, উনি মৌমাছির মতো আওয়াজ করছেন।’ শেলটনের ভক্ত সেই নারী দর্শকের চেষ্টা বৃথাই গেছে। কারণ জিততে পারেননি মার্কিন তারকা প্লেয়ার। হাড্ডাহাড্ডি লড়াই হলেও স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন সিসিপাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা