× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ক্লাবে মেডিকেল সারলেন জামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১১:৪৯ এএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১২:২৮ পিএম

নতুন ক্লাবে মেডিকেল সারলেন জামাল

অনেক জল্পনাকল্পনার পর জামাল ভূঁইয়া শেষমেশ আর্জেন্টিনাতেই পাড়ি জমিয়েছেন। নতুন ক্লাবে মেডিকেলও সেরে ফেলেছেন তিনি। আজ এক ফেসবুক ভিডিওতে বিষয়টি পরিষ্কার করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

দিনকয়েক আগে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো টুইটারে ঘোষণাই দিয়ে দিয়েছিল, বাংলাদেশ অধিনায়ককে দলে টেনেছে তারা। তবে এর পরই তার বাংলাদেশের ক্লাব আপত্তি জানায়। প্রতিদিনের বাংলাদেশের কাছে ক্লাবটির এক কর্মকর্তা জানান, গেল মৌসুম শেষ হওয়ার আগেই তাকে নতুন চুক্তিতে সই করিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

তবে শেষমেশ জামাল আর্জেন্টিনাতেই গেছেন। গতকাল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সামনে একটি ছবি দিয়ে তিনি তার ফেসবুকে লেখেন, ‘আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় এখন। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’

এরপর আজ তিনি জানান তার মেডিকেলের বিষয়টি। সেখানে দেখা যায় নানা পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। সেই পোস্টেই জামাল জানান, ‘নতুন ক্লাবে মেডিকেল।’ তবে নতুন ক্লাবটি সোল দে মায়োই কি না, নাকি অন্য কোনো ক্লাব হতে চলেছে তেমন কিছু এখনও তার কোনো পোস্টেই পরিষ্কার করেননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা