× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ম্যাচে নিষিদ্ধ জাভি-রাফিনহা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২১:০৬ পিএম

দুই ম্যাচে নিষিদ্ধ জাভি-রাফিনহা

শিরোপাধারী বলে কথা। জয় দিয়েই লিগ মৌসুম করতে চাইবে। এটাই তো স্বাভাবিক। বার্সেলোনা চেয়েছিলও তাই। কিন্তু তাদের চাওয়া পূরণ হয়নি। গেতাফের সঙ্গে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে কাতালানরা। লা লিগার নতুন মৌসুম শুরু করেছে তারা গোলশূন্য (০-০) ড্রয়ে।

আরও পড়ুন - সাকিব-লিটনদের হারিয়ে ফাইনালে ডাম্বুলা

ম্যাচে শুধু পয়েন্টই হারায়নি বার্সা। আরও আপদ এসে ছুঁয়ে গেছে তাদের। লাল কার্ড দেখে ডাগআউট ছেড়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। এ কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সা কোচ। 

শুধু জাভিই নন। মাথা গরমের ম্যাচে লাল কার্ড দেখেন উইঙ্গার রাফিনহাও। ব্রাজিলিয়ান এ তারকাও নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচের জন্য। কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে শাস্তি কার্যকর হবে গুরু-শিষ্যর।

বার্সার মরোক্কান উইঙ্গার আবদে এজ্জালজুলি ফাউলের শিকার হয়েছিলেন। এ নিয়ে সহকারী রেফারির সঙ্গে তর্কে জড়ান জাভি। এ অপরাধে ম্যাচের ৭০তম মিনিটে বার্সা কোচকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচের বাকি অংশ তিনি দেখেন গ্যালারিতে বসে দর্শকের বেশে।

এ ম্যাচে লাল কার্ড দেখেন সব মিলিয়ে তিনজন। জাভির আগে ৪২তম মিনিটে লাল কার্ড দেখেন রাফিনহা। বার্সার প্রতিপক্ষ গেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখেন ম্যাচের ৫৭তম মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা