× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ‘ওল্ড উলফ’ মারিও জাগালো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৯:১৯ পিএম

হাসপাতালে  ‘ওল্ড উলফ’ মারিও জাগালো

এক সপ্তাহ আগেও সময়টা বেশ ভালো কাটছিল। ৯২তম জন্মদিনটা হাসি-খুশিতেই কেটেছিল ঘরে। কিন্তু সপ্তাহ পার হতেই সেই সুখস্মৃতি মিলিয়ে গেছে। শরীরটা যে ভালো যাচ্ছিল না। উপায়ান্তর না দেখে হাসপাতালে ভর্তি হয়েছেন মারিও জাগালো। হাসপাতালে এসেই ব্রাজিলের এ ফুটবল কিংবদন্তি জানতে পেরেছেন মূত্রনালির সংক্রমণে ভুগছেন। তাই ব্রাজিলিয়ান ফুটবলে ‘ওল্ড উলফ’ (বুড়ো নেকড়ে) নামে খ্যাত জাগালোর সময় কাটছে এখন হাসপাতালের বেডে।

আরও পড়ুন - বিশ্বকাপ নূরে ঝলমলে তাজ

জাগালোর চিকিৎসা চলছে এখন রিও ডি জেনেরিওর বারা ডি’অর হাসপাতালে। গত মঙ্গলবার থেকে সেখানেই সময় কাটছে তার। চিকিৎসকরা জানান, জাগালোর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শ্বাস-প্রশ্বাস নিতে কোনো ধরনের সহায়তা লাগছে না।’ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি গড়া জাগালো কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন, এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি এএফপি।

এক বছর আগে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাগালো। তখন অবশ্য সমস্যা ছিল শ্বাস-প্রশ্বাসে। সেবার প্রায় সপ্তাহ দুয়েক সেমি-ইনটেনসিভ কেয়ারে ভর্তি ছিলেন তিনি।

ফুটবলার হিসেবে জাগালো বিশ্বকাপ জেতেন দুবার-১৯৫৮ ও ১৯৬২ সালে। পরে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্ব শিরোপা উপহার দেন ১৯৭০ সালে। অনেকে মনে করেন, ’৭০ বিশ্বকাপে জাগালোর ব্রাজিল দল বিশ্বকাপ ইতিহাসের সেরা দল। তার বাইরে ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেন দুজন- জার্মানির ফ্রাঞ্জ বেকেবাওয়ার ও ফ্রান্সের দিদিয়ের দেশম।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা