× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ নূরে ঝলমলে তাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৭:৪৮ পিএম

বিশ্বকাপ নূরে ঝলমলে তাজ

ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে আগ্রায় দাঁড়িয়ে আছে তাজমহল। বিশ্বের লাখো কোটি দর্শনার্থী অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রয়। পূর্ণিমার আলোয় চারপাশ যেন হেসে ওঠে। সম্রাট শাহজাহানের ভালোবাসার সৌন্দর্যের কাছে হার মানে পৃথিবীর বাকি সব। মঙ্গলবার তাজমহলের সেই সৌন্দর্য যেন বেড়ে গিয়েছিল কয়েকগুণ। সব দেশ ঘুরে ভারত বিশ্বকাপের ট্রফি পৌঁছেছে দেশটিতে। যার ফটোসেশন করা হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের সামনে।

আরও পড়ুন - সব বিভাগে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান

আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ভারত বিশ্বকাপ। সোনালি রঙের ট্রফির জন্য লড়বে ১০টি দল। মাঠেই সেই তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের আগে বিশ্বকাপের প্রচারের অংশ হিসেবে আইসিসির সদস্যভুক্ত দেশগুলোতে ট্রফি পাঠানো হয়েছে। দর্শকদের সুযোগ করে দেওয়া হয়েছে স্বপ্নের ট্রফিটি কাছ থেকে দেখার। সুযোগটি লুফে নিতে অবশ্য ভুল করেননি আইকনিক তাজমহলের সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরা।

এর আগে গত সপ্তাহে প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ সফর করে গেছে ট্রফিটি। বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুতে করা হয় এর অফিসিয়াল ফটোসেশন। এরপর ট্রফিটি নিয়ে যাওয়া হয় বসুন্ধরা শপিং মলে। সেখানে সাধারণ মানুষের সুযোগ করে দেওয়া হয় স্বপ্নের ট্রফিটি কাছ থেকে দেখার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা