× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে বললেন কপিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১১:২৮ এএম

রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে বললেন কপিল

আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচিতে ঘরোয়া ক্রিকেটে খুব একটা দেখা যায় না তারকা ক্রিকেটারদের। সাধারণত আন্তর্জাতিক ম্যাচের পর বিরতির সময়টা পরিবারের সঙ্গেই কাটান ক্রিকেটাররা। ভারতীয় তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে যা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আর এই বিষয়টি নিয়েই আপত্তি জানিয়েছে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তার মতে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের উচিত নিয়মিত ঘরোয়া ক্রিকেটে সময় দেওয়া। যাতে করে উপকৃত হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা।

ঘরোয়া ক্রিকেট নিয়ে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এই ভারতীয় সাবেক অধিনায়ক বলেন, ‘ঘরোয়া ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি বা রোহিত শর্মা বা অন্য কোন শীর্ষ খেলোয়াড় কত ঘরোয়া ম্যাচ খেলেছেন? আমি মনে করি শীর্ষ খেলোয়াড়দের অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ঘরোয়া ম্যাচ খেলতে হবে যাতে এটি পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের সাহায্য করে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিল রোহিত ও কোহলি। পরে যার দায় চুকাতে হয়েছে ভারতকে ৩-২ ব্যবধানে সিরিজ হেরে। আসন্ন আয়ারল্যান্ড সফরের দলেও নেই ভারতীয় মূল দলের অনেকেই। নেতৃত্বে দেখা যাবে জাসপ্রিত বুমরাহকে। রোহিত-কোহলিরা ফিরবেন এশিয়া কাপ দিয়ে। মাঝের এই সময়টাতে তারা চাইলেই ঘরোয়া ক্রিকেটে কিছুটা হলেও সময় দিতে পারতেন বলে মনে করেন কপিল।

এদিন ইংল্যান্ডের নতুন ঘরানার বাজবল ক্রিকেট নিয়েও কথা বলেছেন কপিল। জানিয়েছেন, ক্রিকেটটা এভাবেই খেলা উচিত, ‘খেলায় জেতা সব দলের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তাই বাজবল পদ্ধতি চমৎকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা