× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৫:২৪ পিএম

অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস

গুঞ্জনটা কদিন ধরেই ছিল, বিশ্বকাপ খেলতে ওয়ানডেতে অবসর ভাঙতে যাচ্ছেন ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। অবশেষে সেটিই হয়েছে। বিশ্বকাপের বহু আগেই ফেরানো হয়েছে স্টোকসকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সমান চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জস বাটলারের দল। সেই দলেই রাখা হয়েছে স্টোকসকে।

বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটে নিজেকে প্রস্তুত করতে আগেভাগেই দলে যোগ দিয়েছেন স্টোকস। স্টোকসের ফেরা নিয়ে উচ্ছ্বসিত ইংলিশদের টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড জাতীয় দলের প্রধান নির্বাচক, লুক রাইট বলেন, ‘আমরা দুটি অত্যন্ত শক্তিশালী স্কোয়াড দিতে পেরেছি। আমরা সাদা বলের ক্রিকেটে যে প্রতিভার গভীরতা উপভোগ করি তা এই দলে প্রতীয়মান হয়েছে। বেন স্টোকসের প্রত্যাবর্তন ও তার ম্যাচ জেতানো ক্ষমতা এবং নেতৃত্ব আমাদের দলকে আরও শক্তিশালী করবে। আমি নিশ্চিত প্রত্যেক ভক্ত তাকে আবারও ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে ফিরে দেখতে উপভোগ করবে।’

আগামী ৩০  আগস্ট টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর। এরপর চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৮ সেপ্টেম্বর। 

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টঙ্গু, জন টার্নার, লুক উড

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা