× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো খেলায় ফাবিনহোকে ‘রোলেক্স ঘড়ি’ দিলেন ভক্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৩:৩৭ পিএম

ভালো খেলায় ফাবিনহোকে ‘রোলেক্স ঘড়ি’ দিলেন ভক্ত

ফাবিনহো শুরুর দিকে বুঝতে পারেননি। কিন্তু কয়েক সেকেন্ডের মাঝেই তার ক্লান্ত মুখে ঝড়ে চওড়া হাসি। সমর্থকের সাথে কি এমন ঘটেছে যে এমন করে হাসলেন ব্রাজিলের মিডফিল্ড তারকা! আদপে ফাবিনহোর খেলায় মুগ্ধ হয়ে একজন তাকে রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টানেল দিয়ে যাওয়ার পথে ফাবিনহোর সামনে হাজির হন এক ভক্ত। সৌদি ওই ভক্ত ব্রাজিলিয়ানের খেলায় মুগ্ধ হয়েছেন। প্রো লিগের আল-রাইদের বিপক্ষে জয় পেয়েছিল আল-ইত্তিহাদ। সেখানে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ফাবিনহো। আল-ইত্তিহাদের ওই সমর্থকের মন তাতেই ভরে গেছে। তাই দামি ঘড়ি দিয়ে পুরস্কৃত করেছেন।

ফাবিনহো প্রথমে বুঝে উঠতে না পারলেও যখন ধাতস্ত হয়েছেন তখন তার হাতে ‘রোলেক্স ঘড়ি’ পরিয়ে দেন ওই ভক্ত। বিষয়টি বুঝতে পেরে চওড়া হাসি হাসেন ফাবিনহো। ভক্তের এমন ভালোবাসায় ব্রাজিলিয়ান তারকাকে বেশ খুশি দেখাচ্ছিল।

সৌদি আরবে যাওয়ার মিছিলে ফাবিনহো এসেছেন লিভারপুলের সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছেদ করে। আল-ইতিহাদে নতুন ঠিকানায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ৪০ মিলিয়ন ইউরোতে। ক্লাবটি তাকে দলে ভিড়িয়েছে ৫ বছরের জন্য। নতুন ক্লাবে তার সতীর্থ হিসেবে থাকছেন করিম বেনজেমা ও এলগোলো কান্তে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা