× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১১:৪৩ এএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৩:০৫ পিএম

চার মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন কেভিন ডি ব্রুইনা। সেই পুরোনো জায়গা—হ্যামস্ট্রিংয়ে। ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডারকে নিয়ে বড় শঙ্কা। চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারও লাগতে পারে, সব মিলিয়ে চার মাসের মতো বাইরে থাকতে পারেন ব্রুইনা।

চোটের কারণে প্রাক-প্রস্তুতি মৌসুমের কোনো ম্যাচে নামতে পারেননি ডি ব্রুইনা। এরপর কমিউনিটি শিল্ডের ফাইনালেও আর্সেনালের বিপক্ষে ছিলেন না। এত সতর্কতা সত্ত্বেও চোট থেকে বাঁচতে পারেননি ব্রুইনা।

লিগের প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ডি ব্রুইনা। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। গত জুনে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও একই চোট পান তিনি। নতুন করে পড়া চোটের জন্য তার অস্ত্রোপচার লাগবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ক্লাবটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা