× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলে ফিরতে পারবেন পৃথ্বী?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৯:৩০ পিএম

দলে ফিরতে পারবেন পৃথ্বী?

যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত দল। ঘরের মাটিতে বিশ্বকাপে কে কোথায় খেলবেন, আদৌ কারা থাকবেন স্কোয়াডে— সেই প্রশ্নের সদুত্তর এখনও পায়নি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে দেশটির নির্বাচকদের কাজ আরও বাড়িয়ে দিয়েছেন পৃথ্বী। দলে ফিরতে মরিয়া ভারতের ওপেনার রানের ফোয়ারা ছোটাচ্ছেন ইংল্যান্ডে। তাতেই আবারও উঠেছে কথা, নির্বাচকদের এবার অন্তত পৃথ্বীর ব্যাপারে ভাবা উচিত।

ভারতের জার্সিতে যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা ও শুভমান গিলের মতো ক্রিকেটাররা রানের ঝড় তুলছেন। ভারতের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করতে লড়ছেন সবাই। বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে সেই দলে মুখিয়ে আছেন পৃথ্বীও। সুযোগ খুঁজছেন আসন্ন এশিয়া কাপে ভারতের একজন ক্রিকেটার হতে।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলছেন পৃথ্বী। ইংলিশদের মাটিতে শুরুটা ধীরে করলেও এবার তিনি রানের গতি ধরে ফেলেছেন। আগের ম্যাচে বিস্ফোরক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে চমকে দেন। ঠিক পরের ম্যাচেই আরও একটি শতরান করে নিজের পারফরম্যান্স গ্রাফ ধরে রাখলেন। পৃথ্বী এই ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করতে পারেন, এমন মত বিশেষজ্ঞদের। তবে দলে ফিরতে পারবেন পৃথ্বী!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা