× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির জুলাই সেরা ওকস-গার্ডনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৬:৩৬ পিএম

আইসিসির জুলাই সেরা ওকস-গার্ডনার

প্রতি মাসেই সেরা পারফরর্মারদের থেকে একজনকে বেছে নেই আইসিসি। তারই অংশ হিসেবে, ক্রিকেটে গত জুলাই মাসে ধারাবাহিক পারফরম্যান্সের কৃতিত্ব স্বরূপ আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস ও অস্ট্রেলিয়া নারী দলের অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। 

ক্রিস ওকসের সঙ্গে এই পুরস্কারের দৌড়ে ছিলেন স্বদেশী জ্যাক ক্রাওলি ও নেদারল্যান্ডসের বাস ডি লিড। তবে শেষ পর্যন্ত মাসসেরা হয়েছে ওকস। গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডকে অ্যাশেজে সমতা ফেরাতে বল হাতে দারুণ ভূমিকা রাখেন ওকস। ১৮.১৫ গড়ে উইকেট নেন ১৯টি। একইসঙ্গে ব্যাট হাতে ৭৯ রান করে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছিলেন তিনি। এবার মাসসেরার পুরস্কারটাও উঠল তার হাতেই।

জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়ে ওকস বলেন, ‘জুলাই মাসে আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হওয়ায় খুব ভালো লাগছে। অ্যাশেজে আমরা যা কিছু করেছি তা ছিল একটি দলীয় প্রচেষ্টা। প্রত্যেকে তাদের কাজ না করলে কোনো স্বতন্ত্র পুরষ্কার সম্ভব হবে না। তবে স্বীকৃতি পাওয়া সবসময়ই ভালো, বিশেষ করে যখন এটি একটি পাবলিক ভোট হয়।’

অন্যদিকে মেয়েদের ক্রিকেটে মাস জুড়ে ২৩২ রানের পাশাপাশি বল হাতে ১৫ উইকেট নিয়েছেন গার্ডনার। যা তাকে টানা দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার এনে দিয়েছে। বিষয়টি নিয়ে গার্ডনার বলেন, ‘জুলাই মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জেতা এবং বিশেষ করে প্রথম খেলোয়াড় হিসেবে ব্যাক-টু-ব্যাক অ্যাওয়ার্ড জেতা খুবই সম্মানের। মহিলা অ্যাশেজ এবং আয়ারল্যান্ড সফর সব মিলিয়ে ব্যস্ত সময় কেটেছে। এ সময়ে অস্ট্রেলিয়ান দল যা অর্জন করেছে তার জন্য আমি সত্যিই সন্তুষ্ট। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটাও আনন্দদায়ক যে আমি এই সময়ের মধ্যে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করতে পেরেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা