× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৩:৪২ পিএম

মেসিকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ

লিগস কাপের ফাইনালে উঠার লড়াইয়ে বুধবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি। ম্যাচটি ঘিরে মেসি ভক্তদের উন্মাদনার কমতি নেই। টিকিট বিক্রি ঘোষণার মাত্র ৮ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। প্রত্যাশা আগের ম্যাচের মতোই ঝলক দেখিয়ে দলকে সাফল্য এনে দেবেন মেসি। মিয়ামিকে নিয়ে যাবেন শিরোপার মঞ্চে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে মেসিকে নিয়ে শোনা যাচ্ছিল কানাঘুষা। বলা হচ্ছিল চোটে পড়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী, মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন দলটির কোচ টাটা মার্টিনো।

সোমবার ফোর্ট লডারডেলে আইএমসিএফের প্রশিক্ষণ মাঠে মেসিকে দেখা গেছে গোড়ালিতে চোট পেতে। কিছুটা অস্বস্তি বোধ করছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাই শঙ্কা তৈরি হয়েছিল তিনি সেমিফাইনালে মাঠে নামতে পারবে কিনা। যদিও এই চোটকে বড় করে দেখছে না মার্টিনো।

আর্জেন্টাইন এই কোচের মতে, ‘আমি প্রশিক্ষণ সেশনের শুধুমাত্র একটি অংশে অংশ নিয়েছিলাম কারণ এরপর আমার একটি মিটিং ছিল। যার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। তাই ঠিক কী ঘটেছে তা আমি দেখতে পাইনি। তবে আমার মনে হয় গুরুতর কিছু হলে সবাই এটা নিয়ে হইচই করত। কাজেই আমার মনে হয়, তেমন কিছুই হয়নি।’

এদিকে ম্যাচে আগে ইন্টার মিয়ামিকে হুঙ্কার দিয়ে রেখেছে ফিলাডেলফিয়ার কোচ কার্টিন। তার মতে, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তার দলের ফুটবলাররা ভুলে যাবে কে মেসি। বিষয়টি কিভাবে দেখেন মার্টিনো সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা গত বছর লিগে ফাইনালিস্ট ছিল, তারা প্রায় চ্যাম্পিয়ন ছিল। তবে এটি একটি সেমিফাইনাল খেলা, আর সেমিফাইনালে ঘরের মাঠের সুবিধা তাদের শক্তিশালী করবে। তবে ফাইনালে উঠতে পারার আকাঙ্ক্ষা আমাদের আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা