প্রবা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১১:৫৮ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১২:৫৪ পিএম
নারী এশিয়া কাপে বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের অনুষ্ঠিতব্য ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। এতে সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা।
ফলে পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা থাইল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০তম এই ম্যাচের টসও হয়নি। ফলে বাধ্য হয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
মোট ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে জার্নি শেষ হলো নিগার সুলতানা জ্যোতিদের। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।
প্রবা/আরেএম/এমজে/