প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ২২:৫৬ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৩ পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয় শেখ মুজিবকে। বিশেষ এই দিনটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে বিসিবি। যার মধ্যে রয়েছে, পবিত্র কুরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সকাল ৮টায় কুরআন তেলাওয়াত শুরু হবে এবং সকাল ৯টা ৫০ মিনিটে বিশেষ মোনাজাত শুরু হবে। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপির উপস্থিতিতে উত্তর প্লাজা এলাকায় খাবার বিতরণ করা হবে।’