× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে হুঙ্কার ফিলাডেলফিয়া কোচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৯:১৪ পিএম

মেসিকে হুঙ্কার ফিলাডেলফিয়া কোচের

লিগস কাপে স্বপ্নের মতো এক সময় পার করছেন লিওনেল মেসি। পাঁচ ম্যাচে আট গোল দিয়ে দল ইন্টার মিয়ামিকে নিয়ে গেছেন আসরের সেমিফাইনালে। বুধবার (১৬ আগস্ট) ফাইনালে ওঠার মিশনে ফের মাঠে নামবে মিয়ামি। যেখানে তাদের প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফিলাডেলফিয়া কোচ জিম কার্টিন। গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ের আগে মেসিকে সাদরে বরণ করলেও হুঙ্কার দিয়ে রেখেছেন তিনি।

মেসিকে নিজেদের মাঠে বরণ করে নেওয়ার বিষয়ে কার্টিন বলেন, ‘আমরা আমাদের মাঠে খেলাধুলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে হোস্ট করার অপেক্ষায় আছি। মনে হয় রেকর্ডসংখ্যক সমর্থক উপস্থিত থাকবে সুবারু পার্কে। এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে। আমরা এখানে সেমিফাইনালে আসা সর্বকালের সেরা খেলোয়াড়ের কথা বলছি, যার কাছে সম্ভাব্য সব ট্রফি আছে। সুতরাং এটি একটি বড় ম্যাচ। আমি জানি আমাদের ভক্তরা কী দেখতে যাচ্ছে।’

মেসিকে নিজেদের মাঠে বরণ করে নিলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কার্টিন, ‘মেসির বিপক্ষে খেলাটা সম্মানের হবে, কিন্তু একবার বাঁশি বাজলে... আমি জানি আমাদের ছেলেরা তাদের সেরাটা দেবে। সে কে তাতে কিছু যায় আসে না। যদি মেসি আসে, যদি সার্জিও বুসকেটস আসে, যদি জর্ডি আলবা আসে, তাতেও কিছু যায়-আসে না। কেবল নিজেদের স্টাইলে খেলতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের জানতে হবে কীভাবে কোলাহলপূর্ণ মাঠে খেলতে হয়, শুরু থেকেই ভক্তরা আমাদের সমর্থন দেবে। কাজেই আমরা ভয় পাব না। আমরা সাহসী হব। আমরা জানি এটা কঠিন হবে, কিন্তু আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা