× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ হেরে হার্দিক বললেন, ‘কখনও হারা ভালো’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৩:০২ পিএম

সিরিজ হেরে হার্দিক বললেন, ‘কখনও হারা ভালো’

চ্যালেঞ্জ কঠিন ছিল বটে! লড়াই চালিয়েছে ভারত। ক্যারিবিয়ান মুলুকে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটিতে হেরেও সমতায় ফিরেছিল। কিন্তু দান দান তিন দানে আর পারলেন না হার্দিক পান্ডিয়া। শিরোপা নির্ধারণের শেষ টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খুইয়েছেন। তবে এমন হারেও ভালো কিছু দেখছেন হার্দিক, শিখেছেন হেরেও।

হার্দিক অবশ্য প্রথম দুটি টি-টোয়েন্টি হারার পরও বলেছিলেন, ক্লাস দেখিয়ে ভারত সিরিজ জিতবে। সেই পথেই হেঁটেছিল ভারত। কিন্তু শেষের গল্পটা ব্রান্ডন কিংয়ের ব্যাটে লিখেছেন ক্যারিবিয়ানরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ছোড়া ১৬৬ রানের লক্ষ্যে ১২ বল হাতে রেখে সিরিজ জিতেছে ৩-২ ব‍্যবধানে।

কিং খেলেছেন রাজার মতো, ভারতকে হারিয়ে দিতে তার ব্যাট ছিল খাপছাড়া তলোয়ারের মতো

সিরিজ খুইয়ে কষ্ট পাচ্ছেন না হার্দিক, তবে শেখার আনন্দ নিয়েই ভাবছেন ভারতের অধিনায়ক, ‘টি-টোয়েন্টিতে কী করা উচিত এ বিষয়ে বোঝার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। কখনও কখনও হেরে যাওয়াটা ভালো, তাতে অনেককিছু শেখা যায়।’ কিন্তু এই ‘ভালো’ বলে পার পেয়ে যেতে চান না ২৯ বর্ষী অলরাউন্ডার, ‘এমন কথাতে আসলে ম্যাচের ফল ঢাকার সুযোগ নেই। ইতিবাচক হলো, আসলেই এখান থেকে এই দলের অনেককিছু শেখার আছে।’

সিরিজটি জিততে পারলে অবশ্য নতুন রেকর্ড গড়া হতো ভারতের। প্রথম দুই ম্যাচে হেরেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতে ১৮ বছরের ইতিহাসে প্রত্যাবর্তনের নতুন গল্প লেখার সুযোগ ছিল। কোনো দলের এভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের স্বাদ পাওয়া হয়নি। কিন্তু শেষ ম্যাচে স্রেফ উড়ে গেছে ভারত, হার্দিকও লড়াই করতে না পারার কথাই শুনিয়েছেন, ‘এটাও সত্য যে ম্যাচটি অনেকটাই একতরফা মনে হয়েছে। শেষ হাসি তারাই হেসেছে। জয়-পরাজয় খেলারই একটি অংশ। আমাদের এখন শেখার দিকেও মনোযোগ দিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা