× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালির দায়িত্ব ছেড়ে মানচিনি বললেন ‘পারসোনাল চয়েজ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১২:০০ পিএম

ইতালি ফুটবল দলের কোচের পদ ছেড়েছেন মানচিনি : টুইটার

ইতালি ফুটবল দলের কোচের পদ ছেড়েছেন মানচিনি : টুইটার

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে রবার্তো মানচিনির চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। পরবর্তী ইউরো শুরু হতেও ১০ মাসের কম সময় বাকি। আগামী মাসেই ইউরোপ সেরার বাছাইয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন সময় আজ্জুরিদের দায়িত্ব ছাড়লেন ৫৮ বর্ষী কোচ। আকস্মিক পদত্যাগ করে মানচিনি বলেছেন, এটা শুধুই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

২০১৮ সালে ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। বেশ চড়াই-উতরায় পার করেছেন। ম্যানচেস্টার সিটির সাবেক সফল কোচের অধীনে ২০২১ সালে ইউরো জেতে ইতালি। ২০২২ সালে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে মূল পর্বে খেলতে পারেনি ইউরোপের অন্যতম সফল দলটি। মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা মানচিনি অবশ্য ভালো স্মৃতিকেই বেশি মনে করবেন।

ইনস্টাগ্রামে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার ছবি দিয়ে মানচিনি লিখেছেন, ‘গত পাঁচ বছরে খেলোয়াড়, সমর্থক যারা আমাকে সঙ্গ দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমি সব সময় দুর্দান্তভাবে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি আগলে রাখব। এটা আমাকে সম্মানিত করেছে।’

মানচিনির পদত্যাগের বিষয়ে নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশন জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। তবে হুট করেই মানচিনির পদত্যাগের বিষয়টি নিয়েও জমছে প্রশ্ন। পাঁচ বছরের রাজত্বে মানচিনি মোট ৩৭ ম্যাচ জিতেছেন, ড্র ১৫টিতে এবং হার ৯ ম্যাচে। তার সময়ে বিশ্ব র‌্যাংকিংয়ে ইতালির অষ্টম অবস্থানে উঠে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা