× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতকে উড়িয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১০:২০ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১০:৫৮ এএম

ভারতকে উড়িয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

পাঁচ ম্যাচের সিরিজে শেষ তিনটির একটি জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা ভারত তৃতীয় ও চতুর্থ ম্যাচে ফিরে আসে। তবে সমতা ফেরালেও সিরিজ বাঁচাতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল। ফাইনাল বনে যাওয়া শেষ ম্যাচে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই।  ভারত ১৬৫ রানের লক্ষ্য বেঁধে দিলেও ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৫৫ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংসের সুবাদে ৮ উইকেটের জয় পায় ক্যারিবিয়ানরা, পাশাপাশি সিরিজও নিজেদের করে নেয়।

সিরিজ-সেরা হয়েছেন রোমারিও শেইফার্ড

রবিবার ব্যাটিংয়েও বাজে শুরু করে ভারত। ১৭ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার শুভমন গিল (৯) ও যশস্বী জয়সওয়াল (৫)। শুরুর ধাক্কা সামলে নিলেও খুব বড় স্কোর গড়তে পারেনি ভারত। দলের হয়ে একমাত্র বড় ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। দ্য স্কাই খ্যাত সূর্যের ব্যাটে আসে ৪৫ বলে ৬১ রান। বাকিদের মাঠ ছাড়তে হয় ব্যক্তিগত ৩০ রানের কোঠা পার হওয়ার আগেই।

ভারত শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি পায়। জবাবে কাইল মায়ার্স দ্রুত ফিরলেও ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানের ব্যাটে বড় জয় তোলে ক্যারিবিয়ানরা। কিংয়ের ৫৫ বলে অপরাজিত ৮৫, পুরানের ৩৫ বলে ৪৭ ও শাই হোপের অপরাজিত ১৩ বলে ২২ রানের সুবাদে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা