× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাদাবের চিন্তায় দর্শক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৯:১০ পিএম

শাদাবের চিন্তায় দর্শক

পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাবে কি না, এ নিয়ে কয়েক মাসে হয়েছে প্রচুর তর্ক-বিতর্ক, বৈঠক ও আলোচনা। বিশ্বকাপ শুরুর দুই মাস আগে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ভারতে গিয়ে খেলবে পাকিস্তান। এটাই শাদাব খানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। কিন্তু সেই বাধা উতরাতে পারার কথাও শুনিয়েছেন শাদাব।

আরও পড়ুন - পিএসজির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ এমবাপে

পাকিস্তানের একটি গণমাধ্যমে কথা বলার সময় পাকিস্তানের তারকা অলরাউন্ডার বলেছেন বিশ্বকাপে তাদের পরিকল্পনার কথা, সেখানে থাকা ভারতের সমর্থকদের কথা; বিশেষ করে ভারত দল নিয়ে তাদের ভাবনার কথা।

ভারতে খেলতে যাওয়ায় কোনো সমস্যা দেখছেন না শাদাব, তবে সেখানের দর্শকের বেশিরভাগই যে তাদের বিপরীতে থাকবে, তা জেনেই নিজেদের তৈরি করছেন পাকিস্তানি খেলোয়াড়রা। শাদাবের ভাষায়, ‘ভারতে আমরা বেশি সমর্থক পাব না। এজন্য আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আমাদের খেলোয়াড়দের মানসিকতা বিবেচনায় যথেষ্ট। আশা করছি দারুণ একটি আসর কাটাবে পাকিস্তান।’

তবে বিশ্বকাপ জেতা যে ভারতের মাটিতে কঠিন হবে সেটিও মানছেন শাদাব, ‘ভারতে বিশ্বকাপ জেতা অনেকটা কেকের ওপর আইস ছড়ানোর মতো। দেখতে সুন্দর কিন্তু কঠিন। অবশ্যই সবাই জিততেই যাবেন সেখানে। আমরা সেখানে সব দলের বিপক্ষে খেলব, এটা সত্যি বড় সুযোগ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা