× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের অপেক্ষায় আল হিলাল, আশায় বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৭:৩৭ পিএম

নেইমারের অপেক্ষায় আল হিলাল, আশায় বার্সা

ছাড়ছি-ছাড়ব করেও পিএসজিতে থেকে যাচ্ছেন নেইমার। দিন কয়েক আগে ইনস্টাগ্রাম থেকে ‘পিএসজি খেলোয়াড়’ লেখা মুছে দেওয়ার পর তাতে নতুন করে চাউর হয়েছিল— পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন নেইমার! এমন কথা জোরালো হওয়ার পর অবশ্য দুটি ক্লাবের নাম বেশি করে শোনা যাচ্ছে। বার্সেলোনায় ফিরছেন, অন্যটি আল হিলালে নাম লেখাচ্ছেন! কোথাও আপাতত নেই সবুজ বাতি।

দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানোর শনিবার জানিয়েছেন, ‘আল হিলাল নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে। সূত্র জানিয়েছে, প্রস্তাবটা বিশাল অঙ্কের। সৌদি আরবের দলটির সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে নেইমার।’ রোমানো জানিয়েছেন, খুব দ্রুতই নাকি ব্রাজিলিয়ানকে দলে টেনে নেবে আল হিলাল।

যদিও স্প্যানিশ দৈনিক মার্কা দিচ্ছে ভিন্ন তথ্য। পত্রিকাটি জানিয়েছে, নেইমারের মত বার্সা কোচ জাভিও মুখিয়ে আছেন নেইমারকে দলে পেতে। অন্যদিকে সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমার নাকি পিএসজি ছাড়তে চাইছেন না। কয়েকদিন আগে নেইমারের ক্লাব ছাড়ার খবরটি উড়িয়ে দিয়েছেন তার বাবা দ্য সিলভা সান্তোস।

প্যারিসের ক্লাবটিতে চোট, কিলিয়ান এমবাপের সঙ্গে দ্বন্দ্ব ও ফর্মহীনতা— সব মিলিয়ে ফ্রান্সে ভালো নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজি তাকে রাখতে চাচ্ছে না, তিনি নিজেও থাকতে চাচ্ছেন না। ক্যারিয়ার নিয়ে যখন এমন দোটানায়, তখন নিত্যনতুন হয়ে হানা দিচ্ছে চোট। পিএসজির পাখির চোখ করা চ্যাম্পিয়নস লিগ জেতাতে ব্যর্থ হওয়া নেইমারকে ক্লাবে রাখাও ‘হাতি পালন’ করা মনে করছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তার ওপর তরুণ খেলোয়াড়নির্ভর দল গড়তে চাওয়ায় ছেড়ে দিতে চাচ্ছে অভিজ্ঞ খেলোয়াড়দের। এমন সময় আবারও পুরোনো আলোচনা— পিএসজিতে ভালো নেই নেইমার, তাকে চাচ্ছে অমুক-তমুক ক্লাব! 

প্যারিসের নীল জার্সি ছেড়ে কোথায় ভিড়তে পারেন নেইমার— তা বরং প্রশ্ন হয়েই থাকুক আপাতত!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা