× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের মাঠে সাপ, আতঙ্ক বাড়ছে এলপিএলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৪:০৩ পিএম

ফের মাঠে সাপ, আতঙ্ক বাড়ছে এলপিএলে

কদিন আগেই প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে গল টাইটান্স ও ডাম্বুলা অরার ম্যাচে মাঠে ঢুকে পড়েছিল সাপ। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ভেন্যুটিতে। শনিবার বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংসের ম্যাচেও দেখা গেছে বিপদজনক এই প্রাণীটিকে। যা আতঙ্ক বাড়াচ্ছে ভেন্যুটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

প্রেমাদাসায় এদিন সাপটি সীমানা দড়ির পেছনে লুকিয়ে ছিল। এর খুব কাছেই ছিল ক্যামেরাম্যানরা। পরে সাপটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিক আতঙ্কিত হয়ে জায়গা ছেড়ে দেয় তারা। এসময় ক্যামেরার চোখেও ধরা পরে সাপটি। এসময় ধারাভাষ্য দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এইচডি অ্যাকারম্যান। সাপ দেখে বিস্মিত হয়ে মজা করে তিনি বলেন, ‘হয়তো সাপটি ক্যামেরাম্যানদের কাছ থেকে কাজ নিতে এসেছে।’


এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত না হলেও সীমানা দড়ির পাশে সাপের এমন লুকিয়ে থাকা ভেন্যুটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। কেননা, কদিন পরই শুরু হতে চলা এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠটিতে।

সাপ আতঙ্ক ছড়ানোর এই ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে ক্যান্ডি। এ জয়ে ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা